
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষকদল,মানিকগঞ্জ জেলা শাখার জরুরি সিদ্ধান্তক্রমে এবং মানিকগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম বাদলের স্বাক্ষরিত অনুযায়ী মিজানুর রহমানকে সভাপতি ও মহিউদ্দীন খান মঞ্জুকে সাধারণ সম্পাদক করে হরিরামপুর উপজেলা কৃষকদলের আংশিক পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
উক্ত কমিটিতে মো:শরিফুল ইসলাম সজলকে সিনিয়র সহ-সভাপতি, মো:হান্নান মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো:নিরব আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নব নির্বাচিত উপজেলা কমিটি মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র নেত্রীবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।




