
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: ৩০ জুন (সোমবার) মানিকগঞ্জের হরিরামপুর, নটাখোলা পুলিশ তদন্তকেন্দ্র জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন উদ্বোধন করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর মানবেন্দ্র বালো এর সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অফস) মোঃ আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আজাদ,পুলিশ পরিদর্শক (ক্রাইম)আবুল কালাম আজাদ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান,জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মঞ্জু, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ, হরিরামপুর জামায়াতে ইসলামী আমীর হাফেজ লোকমান হোসেন প্রমূখ।
পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন সাংবাদিকদের জানান, দূর্গম চরাঞ্চলের সর্বসাধারণ মানুষের জন্য আইনী সেবা সহজলভ্য করার জন্যই পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হয়েছে। মাদক দূর্ণীতি, ইভটিজিং এর ব্যাপারে পুলিশ সর্বদা তৎপর এবং চরাঞ্চলের যে কোন আইনী সেবায় নটাখোলা পুলিশ তদন্তকেন্দ্র নিয়োজিত থাকবে।



