
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রামকৃষপুরের মানিকনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমানের বাড়িতে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করে পরবর্তীতে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আজহার এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ একেএম ফজলুল হক মজনু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী, ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজনু মিয়া।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হক শিকদার (পেয়ারা),ইউনিয়ন যুবদলের সভাপতি কবীর হোসেন বুলবুল, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল প্রমূখ।
শোকসভায় উপস্থিত বক্তরা জানান, আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।




