
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।
কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুল্যে সার বিক্রি করছে দূর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জের বগমানচর বাজারের মোঃ সাগর ডিলার ।
সরকার কর্তৃক প্রণোদনা কৃষকদের চাহিদা পূরণ হচ্ছে না এমনটি মন্তব্য করেন দূর্গম চরাঞ্চলের ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা। কৃষকদের জোরদার দাবি, সার সংকট নিরসনে ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পার্শবর্তী জেলা ফরিদপুর থেকে গোপনে ৫০ বস্তা সার এনে গোডাউনে ঢুকিয়ে রাখছে।
উল্লেখ্য,সরকার অনুমোদিত সকল রাসায়নিক সারের মূল্য তালিকায় (ইউরিয়া সার (৭০-৭৫) কেজি ২৭টাকা দরে ১৩৫০, টিএসপি সার (৮০-৮৫) কেজি ২৭টাকা দরে ১৩৫০ ও ডিএসপি সার (১০০-১০৫) কেজি ২১টাকা দরে -১০৫০ এবং এমওপি সার (৪০-৪৫) কেজি ২০ টাকা দরে – ১০০০০ টাকা নির্ধারিত মূল্য দোকানে টাগিয়ে দেওয়া সত্বেও কৃষকদের কাছ থেকে ১০৫০ টাকা বস্তা ডিএসপি স্যার বিক্রি করছে ১৬০০ টাকা বস্তা প্রতি সংকট দেখিয়ে হাতিয়ে নিচ্ছে ৫৫০ টাকা।
বগমানচরের মোঃ সাগর ডিলারকে জিজ্ঞাসা করলে তিনি জানান,সংকটের কারণে পরিবহন খরচ বেশি হওয়ায় আমরা অতিরিক্ত দামে বিক্রি করছি।
এছাড়াও সাপ্লাই কম বলে সারের এমন সংকট হয়েছে বলে অনেক ডিলার জানিয়েছেন।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান জানান,ডিলররা অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি আমি অতগত ছিলাম না। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।



