
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর (দক্ষিণ) গ্রামে জোরপূর্বক মালিকানা রাস্তা দখল, বাধা দেওয়াতে মারধর, প্রতিবাদ করাতে প্রাণনাশের হুমকি।
সরজমিনে তদারকি করে দেখা গেছে, ঈদ পরবর্তীতে মজিদ মোল্লার পুত্র শাহিন মোল্লার ক্রয়কৃত বাড়ির রাস্তা জোরপূর্বক ভাবে অত্র এলাকার প্রভাবশালী কুচক্র মহল ভূমি দস্যু আজিমুদ্দিন গং এর পরিবার রাস্তা আটকে দেয়। পরবর্তীতে শাহিন মোল্লা তার পরিবার বাড়ির রাস্তা দাবি করলে, আজিমুদ্দিন গং এর পরিবার মারধর সহ প্রাণ নাসের হুমকি দিয়ে পরিবারকে জিম্মি করে রাখে এমনটি জানিয়েছে মুক্তভোগী পরিবার।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায়, আমাদের মালিকানা জায়গা বাহিরচর মৌজার আর এস দাগ ৪৩৩ নাল এক আনায় ডিগ্রী কাত ০৬.৭৫ ডিং(দক্ষিণ দিক হতে) রাস্তা আটকে দেয়। আমরা এ বিষয়ে একা দেখবার স্থানীয় জনপ্রতিনিদের নিয়ে সুরহা করার জন্য আজিমুদ্দিন গঙের পরিবারের সাথে মীমাংসার জন্য একাধিকবার বসা হয়েছিল। কিন্তু তারা বিজ্ঞ হরিরামপুর সহকারী জজ আদালত মানিকগঞ্জ দেওয়ানী মুকাদ্দা নং 28/2025 মামলা দায়ের করে উল্লেখিত মোহাম্মদ আজিমুদ্দিন পিতা মৃত মইজুদ্দিন সাং:বাহিচর, ডাকঘরঃ হরিরামপুর জেলা মানিকগঞ্জ বিবাদী বনাম শাহিন মোল্লা পিতা মোহাম্মদ মজিদ মোল্লা ঘোষণামূলক ডিগ্রী দলিল বাতিলের মামলা চলমান প্রক্রিয়াধীন।
এছাড়াও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জের পিটিশন মামলা নং ৩২০ফৌজদারি কার্যবিধি ১৪৪/৪৫ স্মারক নং৬৬১/২৫,২৬/০৫/২৫ইং এ শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার নোটিশ কোর্ট কর্তৃক জারি করা হয়।
এছাড়াও আমরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ০৪/০৫/২৫ তারিখে অভিযোগ দায়ের করা হয় এবং জেলা প্রশাসক বরাবর ১৭/০৬/২৫ইং এ পরিবারের নিরাপত্তার জন্য অভিযোগ দায়ের করা হয়।
এছাড়াও ভুক্তভোগী পরিবার ১৭/০৬/২০২৫ইং এ জীবনের নিরাপত্তা চেয়ে হরিরামপুর অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়।
অঃপর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ তদারকি করে গেছে।
ভুক্তভুগী পরিবার সাংবাদিকের জানান,ওপর মহলের কাছে জোরদার দাবি, বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতা ভুগছে।
আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি,বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুমিন খান সাংবাদিকদের জানান, এ বিষয়ে ভুক্তিভুগী পরিবার অভিযোগ দিয়েছিলো,বিষয়টি কোর্টে মামলা প্রক্রিয়াধীন।




