sliderস্থানিয়

হরিরামপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার মাহফিল

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার আসরের পরবর্তী সময়ে আল ইসলাম ট্রাস্ট এ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর এলাহী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

নিটোর(পঙ্গু হাসপাতাল) এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাহিদুর রহমান খানের উদ্বোধন এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও শুরার সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র হরিরামপুর উপজেলার শাখার আমীর হাফেজ লোকমান হোসেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি এ্যাড. আশরাফ হোসেন, উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি টিপু সুলতান প্রমূখ।

প্রধান অতিথি মুহাম্মদ জাহিদুর রহমান জানান,রমজান মাস মূলত মুমিনের জন্য নিজেকে পরিবর্তন ও সংশোধনের মাস।

আল্লাহর কাছে নিজেকে সোর্পদ করে নিজের ভূলত্রুটি আত্মসমালোচনা করে গোনা মোচনের চেষ্টা করা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করাই হলো রমাদানের শিক্ষা।

সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনা সহ মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button