
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: ৮ জুন রবিবার বেলা ১২টায় ডাঃ সাহিদুর রহমান খান এর সার্বিক তত্বাবধানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে হরিরামপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির সেকান্দার আবু জাফর।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি হাফেজ মাহফুজুর রহমান,উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদ মোল্লা,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাড.আশরাফ খান, থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম,উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি টিপু সুলতান প্রমুখ।




