হরিরামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে হারুকান্দি চ্যাম্পিয়ন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূ্ধর্ব-১৭) ২০২৩ ফাইনালে হারুকান্দি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।
১২ জুন সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।
টুর্ণামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন অংশগ্রহণ করে। এতে হারুকান্দি ইউনিয়ন ও বাল্লা ইউনিয়ন ফাইনালে উঠে। খেলায় হারিকান্দি ইউনিয়ন পরিষদ ১-০ গোলে বাল্লা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। পুরস্কার বিতরণে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ, হরিরামপুর থানা তদন্ত ওসি তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



