slider

হরিরামপুরে জনসংগঠনের অংশগ্রহণমুলক আলোচনা সভা

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বারসিক এর উদ্যোগে উপজেলার চরাঞ্চলসহ ২০টি স্থানীয় জনসংগঠনের বাৎসরিক কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়ভাবে গড়ে উঠা এলাকার কৃৃৃষক সংগঠন, নারী সংগঠন, যুব সংগঠন কৃষখকপ্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, উপজেলা দুর্যোগ কমিটি, চরাঞ্চলের দুর্যোগ ঝুকি হ্রাস কমিটি, মনিঋষি নারী সংগঠ সহ গত ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ এক বছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়।
সভায় জনসংগঠরগুলোর গত এক বছরের কার্যক্রম বান্তবায়নের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, দুর্যোগ মোকাবেলায় চরে মাচায় পটল চাষ, বসত বাড়িতে শাক সবজি চাষের মাধ্যমে পরিবারের খাবারের চাহিদা পুরুন করে বাজারে বিক্রি বরা ও নারীদের আয়বর্ধনমুলক কাজের সাথে যুক্ত করন। স্থানীয় জাতের গম পায়রা, সরিষা, আউশ ধান পরাঙ্গি ও কালামানিক ধান চাষ, বসত বাড়িতে ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন, তাল গাছের বীজ বপন, যুবকদের উদ্যোগে চরে পতিত জায়গায় কলা চাষ, নারী দিবস পালন, দুর্যোগ প্রশমন দিসবের মধ্যে রাস্তায় গাছ রোপন, নদী তীরবর্তী এলাকায় প্লাষ্টিক বর্জ পরিস্কার করা, প্রানী সম্পদ পালনে প্রশিক্ষন প্রদান এবং সরকারী বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
চলতি বছরের পরিকল্পনায় সভায় জনসংগঠনের সদস্য, এলাকার জনপ্রতিনিধি, মৎস্যজীবি, প্রবীণ ব্যক্তি, কৃষক, ছাত্র, শিক্ষক, যুবক, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অংশগ্রহনমুলক আলাপ আলোচনার মাধ্যমে আগামী কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। এ বছরে কর্ম পরিকল্পনায় যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো: খাদ্য নিরাপত্তায় বিষুক্ত খাবার উৎপাদন, চরাঞ্চলে মিশ্র ফসল চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুবকদের উদ্যোগ, শতবাড়ির কার্যক্রম সম্প্রসারণ, বীজ মেলা, প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বৃক্ষ রোপণ, সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জন সংগঠনের কার্যক্রম পর্যকেক্ষন করানো, বিভিন্ন উদ্যোগ নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফল, স্থানীয় কৃষকদের সহায়তায় মসলা চাষ গবেষনা কার্যক্রম, পতিত জমিতে আদা হলুদ চাষ, বসত বাড়িতে শাক সবজি চাষ, বীজ ব্যাংক উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন সহ নানা কর্মসুচী হাতে নিয়েছে।
লেছড়াগঞ্জ চর উন্নয়ন কৃষক সংগঠনের সভাপতি পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে বলেন, “চরাঞ্চলের মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন যাপন করেন। তাই আমরা সকলের অংশগ্রহনমুলত আলাপ আলোচনার মাধ্যমে পরিকল্পনা তৈরি করা হয়। আর স্থানীয় আমাদের প্রাকৃতিক সম্পদ, জমি, খালবিল, জলাশয়, নদীর কোল, ফসল চাষ, মাটির অবস্থা, পরিবেশ, জমির ধরন, আবহাওয়া সবকিছু বিবেচনা করেই আমরা পরিকল্পনা করেছি। যা আমরা আমাদের নিজেদের সক্ষমতায় বাস্তবায়ন করতে পারি।”
হরিহরদিয়া কৃষক সংগঠনের সভাপতি নান্নু প্রামানিক বলেন, “সংগঠনের কাজগুলো আমরা নির্ধারন করি। বারসিক আমাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। তারা মানুষকে একত্রিত করন, উৎসাহ উদ্দিপনা দিয়ে থাকে। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের যোগাযোগ তৈরিতে সহায়তা প্রদান করে থাকেন”।
সভায় উপস্থিত ছিলেন, বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারের প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা, লেছড়াগঞ্জ চর উন্নয়ন কৃষক সংগঠনের সভাপতি হাজেরা খাতুন, লেছড়াগঞ্জ ইউ পি সদস্য নান্নু প্রামানিক, শহিদ মোল্লা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button