slider

হরিরামপুরে চর অঞ্চলে কালবৈশাখীর ঝড়ের ফসল লন্ডভন্ড

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে হরিরামপুর উপজেলার চর অঞ্চলের তিনটি ইউনিয়ন আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী এসময় ঝড় ও বৃষ্টিতে মৌসুমি ফল আম, কলা, ভুট্টাখেত ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৫ টার পর থেকে এসব গ্রামে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আঘাত হানে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আঘাতে ফসলের ক্ষতি হয়েছে। তবে বৃষ্টির পানির চেয়ে বাতাস বা ঝড় বেশি হওয়া মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ ক্ষেত।

কৃষকরা জানান, কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আঘাতে বিভিন্ন এলাকায় আধাপাকা ধান আর পাকা ভুট্টা মাটিতে শুয়ে পড়েছে।

গত বছর এ সময়ে ১২৮০ থেকে ১৩৫০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি হলেও এবছর চলতি মৌসুমি শুরুতে ১১০০ টাকা মণ বিক্রি হয়েছে, এখন ভুট্টার দাম কমে ৯০০ থেকে ৯৫০ টাকা মণ বিক্রি চলছে। কালবৈশাখী ঝড় ও বৃষ্টি কারণে ভুট্টা তুলতে শ্রমিক বেশি লাগবে।

আর এতে করে নিম্ন আয়ের কৃষকেরা বলছেন, এরকম দাম যদি আরও কদিন থাকে তাহলে লোনের টাকা পরিশোধ করা কোন উপায় নাই ।

ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, শ্রমিক না পাওয়া ভুট্টা ছিঁড়ে খুলায় আনতে পারছিনা, কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আঘাতে ভুট্টা গাছ মাটির সাথে মিশে গেছে এখন ভুট্টা ছিঁড়তে লোকজন বেশি লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button