sliderস্থানিয়

হরিরামপুরে চরাঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ,রাজবাড়ী,ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে।

উল্লেখ্য,নদীভাঙ্গন কবলিত (হারুকান্দি,লেছড়াগঞ্জ, সুতালড়ি ও আজিমনগর) ৪টি ইউনিয়নের সুফলভোগীদের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোঃ মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপ সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা,এস এম ইলিয়াস প্রমূখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মজিবুর রহমান জানান, নদীবিধৌত চরাঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১২৫ খামারীদের মাঝে জনপ্রতি ২৫টি মুরগি ও ৭৫ কেজি পোল্ট্রি ফিট উপকরণ বিতরন করা হয়েছে।

তিনি আরে জানান,নদীবিধৌত চরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের পাশে সার্বক্ষণিক থাকার চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button