sliderস্থানিয়

হরিরামপুরে গ্রাম আদালতের সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO)/ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মাসুম মিয়া আলোচনায় গত এক বছরে ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি, মাসিক রিপোর্ট ও ত্রৈমাসিক রিপোর্ট প্রদান, প্রতিটি ইউনিয়ন পরিষদ এ বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালত এর কার্যক্রমের প্রচারণা বৃদ্ধি,মামলার সংখ্যা বৃদ্ধি ও মেম্বারদের প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, প্রতিটি ইউনিয়নএ মামলার সংখ্যা বৃদ্ধি করতে হবে, চেয়ারম্যান, মেম্বার, হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব মামলার সংখ্যা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য,প্রতি মাসে কম পক্ষে ৩ থেকে ৫ টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সকল মামলার নথি আপডেট রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বয় সভা শেষ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button