sliderস্থানিয়

হরিরামপুরে গ্রাম আদালতের ইউপি সদস্যদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে উপজেলার ১৩টি ইউনিয়নে পরিষদের সদস্যদের নিয়ে ২ দিন ব্যাপি ৬টি ব্যাচে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য,গত ২৩/১১/২০২৫ এ প্রশিক্ষন শুরু হয়ে ১০/১২/২০২৫ তারিখে শেষ হয়েছে ।

উক্ত প্রশিক্ষণ এ ১৫৬ জন ইউপি সদস্য মধ্যে ১৪৬ জন অংশগ্রহণকারী অংশগ্রহন করেন ।

উপজেলার নির্বাহী অফিসার নাহিদা আক্তার তত্বাবধানে উক্ত প্রোগ্রামটি পরিচালিত হয়।

উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা ইউ.আর. টি সদস্য বৃন্দ ।
উক্ত প্রশিক্ষণ পেয়ে ইউপি সদস্যরা পূর্বর চেয়ে আরো ও ভাল ভাবে গ্রাম আদালত পরিচালনা হবে ।

প্রশিক্ষণার্থীর গ্রাম আদালতের বিভিন্ন আইন কানুন, গ্রাম আদালত গঠন, সার্ফিকেট মামলা,নারীর ভরণ পোষন মামলা, অন্তভুক্তি গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মানিকগঞ্জ জেলা ম্যানেজার মোঃ জহির উদ্দীন।

এছাড়াও প্রশিক্ষণ এ গ্রাম আদালতের রিপোর্টিং চ্যানেল এবং কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে মামলার রেজিস্টার, আদেশ ও ডিগ্রি রেজিস্টার, মামলার অর্থ লেনদেন রেজিস্টার পূরণের পদ্ধতি, তৈরির বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

সর্বোপরি উপস্থিত সকল অংশগ্রহণকারী প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে একযোগে কাজ করার ইউপি সদস্যগণ অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button