slider

হরিরামপুরে কৃষি জমি সংকটের কারণ এবং সমাধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : হরিরামপুর উপজেলা মিলনায়তনে কৃষি জমির বর্তমান অবস্থা, সংকট, সংকটের কারণ এবং সমাধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বারসিক এর সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান, প্রধান অতিথি উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ।

কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। উক্ত কর্মশালায় বর্তমান কৃষি জমির অবস্থা, সংকট, সংকটের কারণ এবং সমাধান বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তাপসী রাবেয়া সহকারি কমিশনার (ভুমি), হরিরামপুর ও মোহাম্মদ সোহেল কৃষি অফিসার হরিরামপুর। কৃষি জমির সুরক্ষায় নীতিমালা বাস্তবায়নে কেন জরুরী সে বিষয়ে আলোচনা তুলে ধরেন পাভেল পার্থ লেখক গবেষক পরিচালক বারসিক, ঢাকা । কর্মশালাটি সঞ্চালনা করেন বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা।

উপস্থিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন কৃষি জমি সুরক্ষায় মতামত সুপারিশ ও প্রদান করেন। কর্মশালায় অংশগ্রহকারীরা বলেন প্রতি বছর ১% হারে কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। বিভিন্ন স্থাপনা, ঘর বাড়ি তৈরি, মিল কলকারখানা, ইটভাটায় জমির উপরের মাটি ব্যবহার, রাস্তা ঘাট তৈরি হচ্ছে। এটা নিয়ন্ত্রনহীন অবস্থা চলছে, এটা নিয়ন্ত্রন করা জরুরী । জমির শ্রেণি পরিবর্তন করছে, কৃষি জমি কোম্পানির আন্ডারে চলে যাচ্ছে। হরিরামপুরে নদী ভাঙ্গনে কৃষকের জমি ও ফসল নষ্ট হচ্ছে। আর জমি ভাঙ্গনে নিঃশ্ব হচ্ছে কৃষক।

কৃষক এলাকা ছেড়ে চলে যাচ্ছে দুরে কোথাও। জমি জাগলে আসল মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না, এই সকল জমি জাল দলির করে অনেকে ভোগ দখল করেন।

সমাধানের উপায় হিসাবে কৃষকের জমি কৃষকের থাকা। ভাল জমি নষ্ট না করা। জমির জোনিং করা। জেগে উঠা জমি প্রকৃত মালিকে বুঝিয়ে দেওয়া। কৃষক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে আরো দক্ষ করে তোলা দুর্যোগ সহনশীল বিভিন্ন জাত প্রমোট করা। চরাঞ্চলে মিশ্র ফসল চাষ দুর্যোগ বিষয়ে কৃষকদের সচেতন করে তোলা কৃষককে বিনা সুদে ঋণ দেওয়া। সর্বপরি কৃষি জমি সুরক্ষা আইন বাস্তবায়ন করা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button