slider

হরিরামপুরে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে এশিয়ান টিভির বর্ষপূতি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা কনফারেন্স রুমে চ্যানেলটি ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা বর্ষপূতি পালন করা হয়।

এশিয়ান টিভির মানিকগঞ্জ জেলা (দক্ষিণ) প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান, সাংবাদিক সায়েম খান, সজিব গুহ মজুমার, মিলনসহ বিভিন্ন জাতীয় পত্রিকার সংবাদকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button