
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা সহ মোঃ ফরিদ হোসেন (৪০) নামের এক মা’দ’ক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সূত্রে জানা যায়, আটকৃত মোঃ ফরিদ হোসেন উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামের সোনামুদ্দিনের ছেলে।
গত ৩ মে (সোমবার) দুপুর ২টার দিকে মা’দক ব্যবসায়ী ফরিদের বাড়ির পুকুরে পাড় হতে তাকে আটক করা হয়। থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য,এ বিষয়ে হরিরামপুর থানায় ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০১/৩৬, তাং-০৩/০৫/২০২৬ খ্রিঃ,।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন জানান,মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।




