slider

হরিরামপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেণির পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ৭৭টি ঘর নির্মাণ প্রকল্পের পরিদর্শন করা হয়।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি এলাকায় এ ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ তৈরি করতে চাইছেন, এই উন্নত বাংলাদেশের আপনার সন্তানও কিন্তু একজন নাগরিক। তাই সন্তানদের ঠিক মতো স্কুলে পাঠাবেন। সরকার এখন বিনা মূল্যে বই দিচ্ছে।”

তিনি আরও বলেন, ঘরের কাজ শেষ হলেই আপনাদের বুঝিয়ে দেয়া হবে। যারা এই ঘরে বসবাস করবেন, ঘরটাকে অবশ্যই নিজের মনে করে যত্ন করতে হবে।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মানিকগঞ্জ জেলার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জানান, ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খানসহ উপকারভোগী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button