হরিরামপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি :”প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্বলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এমডিজি অর্জন”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ৩/১২/২০২৩ রবিবার দুপুর ১২ ঘটিকায় বেসরকারি সংস্থা এমডিপিওডি দাতা সংস্থা লিলিয়ানি ফন্ড এর আর্থিক সহায়তায় এবং সিডিডি-সাভার এর কারিগরি সহায়তা হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের অন্তর্গত লাউতা মোড় এ এমডিপিওডি এর প্রকল্প অফিসে ৩২ আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় : প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কাজী আব্দুর মজিদ চেয়ারম্যান চালা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী খান সমাজ সেবা অফিসার হরিরামপুর। আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর করিম সভাপতি হরিরামপুর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ, মোঃ মুকতার হোসেন প্রোগ্রাম অফিসার বারসিক, হরিরামপুর, সত্যরন্জন সাহা- প্রোগ্রাম অফিসার হরিরামপুর, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন ফিজিওথেরাপিস্ট এমডিপিওডি, হরিরামপুর, সালমা আক্তার কমিউনিটি মোবিলাইজার,এমডিপিওডি, হরিরামপুর। দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কাউকে পিছিয়ে রেখে সবাইকে সাথে নিয়ে উন্নয়নে এগিয়ে যেতে হবে। যা আমাদের এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে। প্রতিবন্ধীকে বিভিন্ন কারিগরি শিক্ষায় প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে হবে। আর এই জন্য হরিরামপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং চালা ইউনিয়ন পরিষদ সহ সকল ইউনিয়ন পরিষদ প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থেকে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।


