slider

হরিরামপুরে আগুনে পুড়েছে একই পরিবারের তিনটি ঘর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর চালা ইউনিয়নের বৈকন্ঠপুর (দিয়াপাড় গ্রামের পাশে) গ্রামে আগুনে পুড়ে গেছে একটি পরিবারের ৩ টি ঘর। এছারাও রান্নাঘর, ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র পুড়ে গেছে।
বুধবার, দুপুর সোয়া বারোটার দিকে রান্নাঘড়লর থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের বাসিন্দারা।

উপজেলার চালা ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল, উজ্জল, চঞ্চল তিনটি ঘড়ের মধ্যে দুইটি পুরোপুরি পুড়ে গেছে, আর একটি ঘড়ের ফ্রিজ, টেলিভিশন, আসবারপত্রসহ বেশিরভাগই আগুনে পুড়ে ঘড়ের টিন ঝলসে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার জানান, থাকার ঘড়, টিন, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের।

খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান লিডার মোঃ শফিকুল ইসলামসহ ১৯ জন এই আগুন নিয়ন্ত্রনে কাজ করেন।

আগুনে পুড়ে যাওয়া ঘড়গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। তিনি জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button