
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধের একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজপলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) ও ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।
সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মো. আলী গালা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
উল্লেখ্য,পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা দেন। পরে আলী মেম্বার ও আতাহার গাজীকে ওই রাতেই গ্রেপ্তার ও মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসেন মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত আলী মেম্বারের নামে একাধিক চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে।
তার সহোদর বাতেনের বিরুদ্ধে ১০-১২টি মাদকের মামলা রয়েছে। তার ভাইসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।
১১ এপ্রিল শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।



