Uncategorized

হরিরামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : জেলা পরিষদের উদ্যোগে মানিকগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার মহীউদ্দীন-কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা পরিষদের জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে –শাহওয়াজ, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না উপস্থিত থেকে এই গাছের চারা বিতরণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে এই গাছের চারা বিতরণ কার্যক্রম হাতে নেয় জেলা পরিষদ। গত ১২ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে চারা বিতরনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button