slider

হরিরামপুরের চরাঞ্চলের জনগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ী এই তিনটি ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ সেপ্টেম্বর লেছড়াগঞ্জ ইউনিয়ন বিট পুলিশের উদ্দ্যোগে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম বার)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি চরাঞ্চালের মানুষ যেন বাল্যবিবাহ, মারামারি-হানাহানি, মাদক, জুয়া, ইফটিজিং ও কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে না পরে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমানে ছাত্র সমাজ যেন কোনো প্রকার অপরাধের সাথে জড়িয়ে না পরে সে দিকেও তিনি অভিভাবকদের দৃষ্টি রাখতে আহ্বান করেন।
তিনি আরো বলেন, চরাঞ্চালের আইনশৃংখলা বতর্মানে অনেক ভাল আছে। আরো ভাল রাখার জন্য নতুন তদন্ত কেন্দ্র নির্মান হচ্ছে, যা অতি দ্রুত সম্পূর্ন হবে এবং এতে করে সকলেই সহজে আইনগত সহায়তা পাবেন।
আলোচনা সভা শেষে তিনি চরাঞ্চলের নির্মানাধীন তদন্ত কেন্দ্রও পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ ইমতিয়াজ, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button