sliderস্থানিয়

হরিরামপুরবাসীর ঢাকা যাতায়াতের একমাত্র পাবলিক পরিবহন নিউ শুকতারা সার্ভিসের ভোগান্তির শেষ নেই

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: পরিবর্তনের সুরে তাল মিলিয়ে পরিবর্তন হওয়ার কথা থাকলেও ঢাকার সন্নিকটস্থ মানিকগঞ্জের হরিরামপুরবাসীর ঢাকা যাতায়াতের একমাত্র পাবলিক পরিবহন (গাবতলি হতে হরিরামপুর) নিউ শুকতারা সার্ভিসের হয়নি কোন পরিবর্তন এমনকি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাহিরেও অতিরিক্ত ভাড়া আদায় করেন বলে মন্তব্য যাত্রীদের ।

উল্লেখ্য,গাবতলি হতে হরিরামপুর দূরত্ব আনুমানিক ৫০/৫৫ কিলোমিটার হবে কিন্তু সেখানে সময় লাগে ২.৩০ মিনিট কিংবা কখনো আবার ৩ ঘন্টাও লেগে যায়।
নিউ শুকতারা বাস মালিক সমিতি নোটিশ অনুযায়ী হরিরামপুর থেকে গাবতলি পর্যন্ত ১ ঘন্টা ১৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌছানোর নির্দেশনা থাকলেও খেয়াল খুশি মতো চালান ড্রাইভাররা।

গাবতলি হতে (হেমায়েতপুর-সিংগাইর) সড়কের রাস্তা উন্নত হওয়া সত্বেও ভোগান্তির কোন শেষ নেই এমনটি মন্তব্য যাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে যাত্রী সাংবাদিকদের জানান, তেলের গাড়ি চেয়ে গ্যাসের গাড়ি কম নেওয়া কথা থাকলেও জোরপূর্বক তেলের গাড়ির সমান ভাড়া আদায় করে বাস কর্তৃপক্ষ ।

বিশেষ করে ঈদ ও পূজা এমনকি বিশেষ ছুটিতে সিন্ডিকেট করে গাড়ি দূরে রেখে ষ্টেশনে ১টি গাড়ির দেখিয়ে ভাড়া ৩/৪ গুন ৩০০ থেকে ৪০০ টাকা করে আদায় করে থাকেন।

যাত্রীরা আরো জানান,পুরাতন যুগের ভাঙ্গা মানহীন, যেখানে সেখানে যাত্রী উঠানামা,ভোগান্তির কোন শেষ নেই এমনি আর আমরা চাই না।
আমরা উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ অবিলম্বে এটার একটি সমাধানের আশা করছি।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জ বিআরটিএ কর্মকর্তা মাহবুব তমাল মুঠোফোনে জানান, এ বিষয়টি আমরা অবগত নেই। তবে কোন ভাবেই নির্ধারিত ভাড়ার বাহিরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন ধরনের সুযোগ নেই।
আমরা বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এ বিষয়ে নিউ শুকতারা মালিক সমিতির মোঃ বিটু মুঠোফোনে জানান,অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমাদের জানা নেই!
গ্যাস ও তেলের গাড়িতে ১০ টাকা কম বেশি কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোন ভাড়া আদায় করা হয় না, কেউ যদি নেয় তাহলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বর্তমানে রাস্তায় যাত্রী কম হওয়াতে আমাদের সেবায় মান একটু ব্যাঘাত ঘাটছে তবে খুব শীঘ্রই আমারা মালিক সমিতি বসে এটা সমাধানের চেষ্টা করছি।

সর্বোপরি আমাদের সার্ভিসিং সেবায় কিছুটা জটিলতা রয়ে গেছে, আমরা অতিদ্রুত সমাধানের চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button