slider

হরিপুরে বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে মটর পাম্প চুরির হিড়িক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ডাঙ্গীপাড়া ইউনিয়নে ডাঙ্গীপাড়া মাদ্রাসাতুল হাম্ দ ইসলামিয়া মাদ্রাসার ১৭ জুলাই মঙ্গলবার দিবাগত-রাতে মটরপাম্প চুরি করে নিয়ে যায় ।

মাদ্রাসার পক্ষ থেকে থানায় জিডি করা হবে, মর্মে এমনটাই জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
গত ৬-৬-২০২৩ দিবাগত রাত ২টায় একই ইউনিয়নের শীতলপুর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে তালা ভেঙে চুরি করার সময় হাতে-নাতে ধরা পরে মোঃ শরিফ, পিতাঃ বকুল ডাঙ্গীপাড়া আবাসন, অপরজন মোঃ সাকিরুল পিতাঃ নিজাম উদ্দিন পালিয়ে যায়। মোঃ শরিফের স্বীকারোক্তি মোতাবেক তারা এলাকায় অনেক মটরপাম্প চুরির সাথে জড়িত। পলাতক চোর সাকিরুল বহুদিন ধরে এলাকায় চুরি সাথে জড়িত বলে ধৃত চোর শরিফ স্বীকার করেন। ৬-৬-২০২৩ দিবা রাতে এলাকাবাসী কিছু উত্তম-মধ্যম দিলে অসুস্থ হয়ে পরে ধৃত চোর শরিফ। ডাঙ্গীপাড়া ইউনিয়নের ১ নং-ওয়াডের মেম্বার উপস্থিতিতে ৪ নং-ওয়াডে মেম্বার মো, রেজুয়ানুল হক রেজু ও চোরের পিতা মো,বকুল চিকিৎসার জন্য জিম্মায় নেন। ১সপ্তাহ যেতে না যেতেই আবারও চুরির ঘটনা ঘটে । জানা যায়, গত ৩ মাসে এই হরিপুর উপজেলায় শতাধিক মটর পাম্প চুরি হয়। এলাকায় ব্যাপক চুরির বিষয়ে স্থানীয় সাংবাদিক বৃন্দ চুরি ও চোরের বিষয়ে আইন শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উপস্থাপন করা হলেও চুরি বন্ধ হয়নি । ইতি পূর্বে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার দাস প্রতিষ্ঠানে ওয়াশ ব্লকের মটর পাম্প চুরি বিষয়ে জিডি করেন, বিদ্যালয়ের ওয়াশ ব্লকের তালা ভেঙে মটর পাম্প চুরি হওয়া মটর পাম্প এখনো উদ্ধার হয়নি। তিনুয়া, খোলড়া,ডাঙ্গীপাড়া, পাহাড়গাও, যামুন,আমগাও বহরমপুর, গেদুরা । প্রতিদিন রাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের নিকট চোর গুলো ধরার জন্য যারা প্রকৃত চোর তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট এলাকাবাসীর জোরালো দাবী উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button