বিনোদন

হরর ছবিতে শ্রদ্ধা-বরুণ

পরিচালক অমর কৌশিকের নতুন ছবি ‘ভেড়িয়া’। এতে ফের জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। এর মাধ্যমে তৃতীয়বার একসঙ্গে ক্যামেরার সামনে আসছেন তারা।
বলিউডে জোর গুঞ্জন শ্রদ্ধা ও বরুণের সঙ্গে ইতিমধ্যেই কথা বলে ফেলেছেন অমর কৌশিক।
এর আগে দুই তারকা ২০১৬ সালে ‘এবিসিডি টু’ ও ২০২০ সালে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে কাজ করেছেন। নাম এখনো একেবারে নিশ্চিতভাবে না জানা গেলেও সম্ভবত ‘ভেড়িয়া’ই হতে চলেছে কৌশিকের নতুন ছবি।
প্রযোজনা করবেন ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজান। এর আগে একই পরিচালকের দুটি ছবিও তিনিই প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় হয়েছে অমর কৌশিকের ২০১৮ সালের ‘স্ত্রী’ ও ২০১৯ সালের ‘বালা’ ছবি দুটি। এর মধ্যে প্রথম সিনেমাটিতে ছিলেন শ্রদ্ধা।
ইতিমধ্যে ‘স্ত্রী’রও দুই বছর পূর্ণ হয়েছে। সুপারহিট ছবিটি সোমবার মুক্তি পেয়েছে জাপানে।
এই ছবিটিও হরর-কমেডি ঘরানার চলেছে। ‘স্ত্রী’র সাফল্যের পর ফের একবার এই ধরনের ছবি করতে ইচ্ছুক অমর কৌশিক। বরণ ধাওয়ানকে প্রথমেই ফাইনাল করেছিলেন পরিচালক। খোঁজ চলছিল নায়িকার। শেষ পর্যন্ত শ্রদ্ধা কাপুরকেই বেছে নেন।
কয়েক দিনের মধ্যেই শুটিংও শুরু করতে চান নির্মাতা। ইটানগর ও অরুণাচল প্রদেশে হবে প্রথম ভাগের শুটিং।
এ দিকে শ্রদ্ধার হাতে লাভ রঞ্জনের পরের ছবি। এতে বিপরীতে আছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এবারই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button