আন্তর্জাতিক সংবাদশিরোনাম
হন্ডুরাসে কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১৮

গ্যাং ভিত্তিক দাঙ্গা ছড়িয়ে পড়লে হন্ডুরাসের একটি কারাগারে ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর টেলার ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে এ দাঙ্গা হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
সহিংসতা মোকাবিলায় দেশটির সরকার গত সপ্তাহেই কারা ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে সেগুলোর দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
ঘটনার পর থেকে কারাগারটির ভেতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হন্ডুরাসের কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় তাদের সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। ৮ হাজার ধারণ ক্ষমতার কারাগারে বন্দী আছে ২০ হাজারের মতো!




