উপমহাদেশশিরোনাম

হনুমানের মূর্তির জন্য যোগী আদিত্যনাথ দিচ্ছেন কোটি রুপির সোনার মুকুট

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হনুমানের মূর্তির জন্য আড়াই কেজি ওজনের সোনার মুকুট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে মুকুটটির আনুমানিক বাজারদর হবে প্রায় এক কোটি রুপি।
জানা গেছে, গত রোববার উত্তরপ্রদেশের স্বামী কল্যাণদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে শুকরাতাল জেলায় যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুকরাতালে গঙ্গার ধারে প্রায় ৭৫ ফুটের একটি হনুমানের মূর্তি রয়েছে। সেই হনুমান মূর্তি দর্শন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, ওই হনুমান মূর্তির জন্য তিনি সোনার মুকুট উপহার দেবেন।
যোগীর বজরংবলি প্রেম অবশ্য নতুন কিছু নয়। বিভিন্ন জনসভায় একাধিকবার তাঁকে বলতে শোনা গেছে, ‘ওদের আলি পছন্দ আর আমাদের বজরংবলি। ওরা আলি নিয়ে থাক, আমরা বজরংবলি নিয়ে থাকি।’
যোগী ঘোষণা দেন, হনুমান মূর্তির জন্য তিনি যে সোনার মুকুট উপহার দেবেন তার ওজন হবে অন্তত আড়াই কেজি।
বরাবরই বিজেপির হিন্দুত্ববাদের মুখপাত্র হিসেবে পরিচিত যোগী। তিনি হনুমানের মূর্তির জন্য এত মূল্যবান বস্তু দান করায় বিরোধীরা প্রশ্ন তুলবেন, সেটাই স্বাভাবিক। বিরোধীদের দাবি, হিন্দুত্বের জিকির তুলতেই মন্দিরে গিয়ে কোটি কোটি টাকা দান করছেন মুখ্যমন্ত্রী। এই টাকায় গরিব মানুষের উন্নয়ন করা যেত বলেও দাবি করছেন বিরোধী শিবিরের কেউ কেউ।
এর আগে গত বছর রাজস্থানে ভোট প্রচারে গিয়ে হনুমানকে দলিত বলে বিতর্কে জড়িয়েছিলেন যোগী। তারপর সেই হনুমানের মূর্তির জন্যই এত দামি মুকুট দান নিয়ে বেশ রসিকতাও হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button