slider

হত্যা মামলার আসামীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তিদের অব্যহতির দাবিতে সংবাদ সন্মেলন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের গাড়ামারা ঘুগা গ্রামের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শাহাজাহানের স্ত্রী জোস্না বেগম আদ্য রবিবার তার নিজ বাড়িতে সংবাদ সন্মেলনে বলেন,গাড়ামারা ঘুগা গ্রামের প্রতিবেশী বাদী সাজু মিয়া ও বিবাদী আইনুল এর সাথে জমি নিয়ে বিবাদে চিকিৎসাধীন হাফিজার রহমান(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
কিন্তু উক্ত মারধরের ঘটনার সাথে আমাদের পরিবারের কোন পারিবারিক বা অন্য কোন ভাবে সম্পর্ক না থকলেও আমার স্বামী সহ আমাকে আসামী করা হয়েছে। ঘটনার দিন আমাকে জিজ্ঞাসা বাদের জন্য ডেকে নিয়ে তিন দিন হাজতে রাখার পর জেল হাজতে প্রেরন করা হয় আমি বিনা কারনে দোষি না হয়েও তিন মাস হাজত বাস করি। ঘটনার সময় আমি এবং আমার স্বামী ঘটনা স্থলে ছিলাম না ঘটনা ঘটার পর আমরা লোকমারফত জানতে পারি ততক্ষণে মারামারি শেষ হয়েছে।
এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার দিন আমার স্বামী শাহাজাহান আলী ধান রোপনের কাজে মাঠের ভিতর ব্যস্ত ছিল বাড়ীতে এসে বন্ধু মারা যাওয়ার সংবাদ পেয়ে জানাযার জন্য বাড়ী থেকে বেড়িয়ে যায়। কিন্তু আমাদেরকে হয়রানী করার লক্ষে আমার স্বামীকে মামলায় জরিয়ে দেওয়া হয়। ঐ সময়ে নির্বাচন সংক্রান্ত জেরের সুত্র ধরে উক্ত ঘটনার হুকুমের আসামী বানিয়ে অহেতুক হয়রানী করছে সাজু মিয়া গংরা। সরেজমিনে এলাকা পরিদর্শনে জানাযায়, সাজু মিয়া গংরা আইনুল গং এর সাথে জমি নিয়ে বিরোধ বাধে ২১ জানুয়ারী-২২ সকাল ১০ঘটিকার সময়।
উক্ত ঘটনার সাথে শাহাজাহান মিয়ার পরিবাবের কোন বিবাদ নেই বা ছিল না কিন্তু ঐ সময় শাহাজাহান মিয়া জনগনের বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয় সেই কারনে প্রতিপক্ষ মনে করে শাহাজাহান যেন জনগনের সেবা করতে না পারে। জনগনের কাছে তার ভাবমূর্তি নষ্ট হয় সেই কারনে বর্তমান মেম্বারকে হুকুমের আসামী বানিয়ে মামলা দিয়ে হয়রানী করছে সাজু মিয়া গংরা । এলাকার এক ব্যক্তি বলেন শাহাজাহান মেম্বারের মত ভাল ও সৎ মানুষ অত্র এলাকায় একটি খুজে পাওয়া দুষ্কর।
প্রতিপক্ষ বা পরাজিত মেম্বার প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে শাহাজানকে ফাঁসাতে সাজু মিয়াকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করছে। উক্ত ঘটনার সঠিক ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি এবং নির্দোষ ব্যক্তিদের বিনাকারনে হয়রানী না করার জন্য জোর দাবি জানানো হয়। জানাযায়, উক্ত মামলায় শাহাজাহানের বড় ভাই হাজী মান্নান ঢাকায় থাকলেও তাকে আসামী করা হয়েছে।
উক্ত ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন বলেন মামলাটি তদন্তাধীন রয়েছে তবে নির্দোষ ব্যক্তি যাতে আসামী না হয় সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
উল্লেখ্যঃ গত ২১ জানুয়ারী-২২ সালে ঘুগা গাড়ামারা গ্রামে সাজু মিয়া গং এর সাথে আইনুল গংদের সাথে জমি সংক্রান্ত মারামারিতে হাফিজার(৬০) এর মৃত্যু হয়। উক্ত ঘটনায় ১৬ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়। মামলার ধারা গুলো হলঃ১৪৩/৩২৩/২৩৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button