বিবিধশিরোনাম

হঠাৎ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লো ভাল্লুক

বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ ঢুকে পড়ল এক ভাল্লুক। রাতের অন্ধকারে কীভাবে ওই দুটি ভাল্লুক রানওয়েতে ঘাঁটি গাড়ল, তা নিয়ে শুরু হয় জোর চর্চা। কিন্তু, কোনো রকম তর্ক-বিতর্কের আগেই ভাল্লুক দুটি নিয়ে নাভিশ্বাস ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষের।
ঘটনাস্থল আলাস্কার রোগার্স মেমোরিয়াল বিমানবন্দর। স্থানীয় সময় সোমবার ভোর ৬.৩০ নাগাদ রানওয়েতে ঢুকে পড়ে দুটি ভল্লুক। রানওয়ের মধ্যে তাদের গতিবিধি চোখে পড়ার পরই জারি করা হয় সতর্কতা। কিন্তু ফেসবুকে শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায় ৪০ সেকেন্ডের ওই ভিডিও।
এতে দেখা যাচ্ছে, বিমানের সামনের আলো মাটিতে পড়তেই তার সামনে দিয়ে দৌঁড়াতে শুরু করেছে ভল্লুক দুটি। এরপর ঝুঁকি নিয়েই কোনো রকমে ভাল্লুক দুটিকে বিমানবন্দরের রানওয়ে থেকে তাড়ান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button