sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

হঠাৎ করে রক্তের মতো লাল চীনের আকাশ ! শহরজুড়ে আতঙ্ক

আকাশ হঠাৎ করেই রক্তের মতো টকটকে লাল হয়ে ওঠায় আতঙ্ক ছড়াল চীনের একটি শহরজুড়ে। দৃশ্যটি দেখা গিয়েছে চীনের ঝুসান শহরে। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
এই ঘটনাকে ঘিরে আবার নানা রকম জল্পনাও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা সঙ্কেত দিচ্ছে অশুভ কিছু ঘটতে চলেছে।
ঝুসানের এক বাসিন্দা বলেন, ‘এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী ৭ দিনের মধ্যে ভূমিকম্প হতে চলেছে দেশে’।
কী কারণে আকাশ লাল হয়ে গেল তা খতিয়ে দেখছে ঝুসানের আবহাওয়া দপ্তরও। তবে এটা আলোর প্রতিসরণের কারণেই হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। কিন্তু ঠিক কী কারণে এমনটা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন আবহাওয়াবিদরা।
১৭৭০ সালেও একবার জাপানে এরকম আকাশ লাল হয়ে গিয়েছিল। টানা নয়দিন ধরে লাল হয়ে ছিল আকাশ। পরে জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। চীনের ঝুসানের ঘটনাও সেই রকমই কোনো মহাজগতিক ঘটনা কি না তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।
তবে বিজ্ঞান যা-ই বলুক না কেন, ঝুসানের শহরবাসীরা বলছেন তাদের শহরের অন্দরে একটা অশুভ সঙ্কেতের আঁচ পাওয়া যাচ্ছে। শহরবাসী মনে করছে, আকাশের এই রক্তবর্ণ ধারনও কোনও অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছে।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button