Uncategorized
সড়ক দূর্গটনায় বাঘাইছড়ির সাজেক ছাত্রলীগ সভাপতি রুবেলের মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উপ আপ্পায়ন বিষয়ক সম্পাদক মোঃ রুবেল সড়ক দূর্গটনায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধায় মোটর সাইকেল যোগে সাজেক থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে মহালছড়িতে মোটর সাইকেল ও বিপরিতগামী সিএনজি মোখমূখী সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ সভাপতি রুবেলের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীগন গভীর শোক প্রকাশ করেছেন।




