Uncategorized
সড়ক দুর্ঘটনায় মাদক বহনকারী নিহত : ফেন্সিডিল উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার ও সড়ক দুর্ঘটনায় মাদক কারবারী নিহত হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পালসার মটরসাইকেলেও উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,বস্তার বান্ডিলে অভিনব ভাবে রাখা ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আজ সকালে পলাশবাড়ী বিটিসি মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশ ২৯৭ বোতল উদ্ধার করে ।এর আগে ওই মাদক পরিবহনে জড়িত মটরসাইকেল আরোহী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



