slider

সড়ক দুর্ঘটনায় নাটোরের সাংবাদিক নিহত

নাটোর প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত নাটোরের সাংবাদিক মাসুদ রানা সোহেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। এর আগে গত ৩রা মার্চ রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নাটোর-পাবনা মহাসড়কের লালপুরের দাইরপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন তিনি। আহত অবস্থায় ৯৯৯ এ কল করে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি নাটোরের লালপুরের কদিমচিলানের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারির ছেলে। মৃত্যুকালে তিনি ৩ সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নাটোরের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button