সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

সাকিব আহম্মেদ বাপ্পি : সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: রুবেলের (২৮ ) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের গোপচর ইউনিয়নএর কাট্টপট্টি এলাকায় সিএনজি – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে, সোমবার ১৩ মার্চ বিকেলে ৪ টার সময়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ রুবেল পঞ্চষার ইউনিয়নের ৮নং ইউপি সদস্য চরমুক্তারপুর এলাকার আব্দুল রহিমের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
জানাযায়, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মোঃ রুবেল ফেরার পথে সড়কের কাঠপট্টি এলাকায় সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোঃ রুবেল পরিবারে বড় ছেলে ছিলেন।
এদিকে, ছাত্রলীগ নেতা মো: রুবেল এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন জেলা ছাএলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তারা তার রূহের মাগফিরাত কামনা করেন।




