slider

সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধাকে চিকিৎসা সহায়তা দিলেন এস এম ইয়াকু্ব আলী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মণিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে চিকিৎসা সহায়তা হিসাবে নগদ অর্থ অনুদান দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।

আজ সোমবার (১০ জুলাই) মনিরামপুর পৌর শহরের তাহেরপুর গ্রামের তৈয়মুরের মায়ের হাতে চিকিৎসার জন্য এস এম ইয়াকুব আলীর পক্ষে অনুদানের অর্থ তুলে দেন মনিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহাদুল করিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।
সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধা বলেন, আমি হত-দরিদ্র একজন মানুষ, কোনরকমে দিনে আনি দিনে খাই। তার উপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি পা ভেঙ্গে গেছে। আমার এই কষ্টের সময় এস এম ইয়াকুব আলী আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তার জন্য দোয়া করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button