স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে দ. আফ্রিকা ছাড়ার নির্দেশ

বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক স্মিথ, সহ অধিনায়ক ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর সাথে ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে দক্ষিণ আফ্রিক ছাড়ার নির্দেশ দেয়া দিয়েছে অসি ক্রিকেট বোর্ড। তবে কোচ ড্যারেন লেমেন দক্ষিণ আফ্রিকায়ই থাকবেন। পদত্যাগ করবেন না, কোচের দায়িত্ব তিনিই পালন করবেন। মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াল ক্রিকেটের সিইও জেমস সাদারল্যান্ড এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘বল টেম্পারিংয়ে যুক্ত ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভেঙেছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে বোর্ডকে জানানো হয়েছে। আমরা অস্ট্রেলিয়ার ভক্তদের ক্ষোভটা বুঝি।’
এরপর নিজের দলের তিন ক্রিকেটাররে শাস্তির কথা জানিয়ে সাদারল্যান্ড বলেন, ‘আমি অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে সব ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে শিশুদের কাছে যারা ক্রিকেটের বড় ভক্ত।’
জোহানেসবার্গের এই সাংবাদিক সম্মেলনে অসিদের সিইও জানিয়েছেন চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করা হয়েছে বল বিকৃতিতে অভিযুক্ত তিন ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটকে। তাদের পরিবর্ত হিসেবে দলে যোগ দেবেন ম্যাথিউ রেনশ, জো বার্নস এবং গ্লেন ম্যাক্সওয়েল।
স্মিথের পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার টিম পেইন। সাথেই স্মিথদের ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়া ফিরে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সাদারল্যান্ড জানিয়েছেন দলের কোচের দায়িত্বে থাকবেন ড্যারেন লেমনই।
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় পরিকল্পিতভাবে বল বিকৃতি করেন ব্যানক্রফট। সবকিছু জেনেও চুপ থাকেন অধিনায়ক স্মিথ। পকেট থেকে প্লেকটার্ম বা শিরিষ কাগজ জাতীয় কিছু ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তন করার চেষ্টা করেন অসি ওপেনার। পরে জানা যায় অধিনায়ক স্মিথের সম্মতিতেই ঘটে পুরো ঘটনা।
ম্যাচ শেষে এই ঘটনা স্বীকার করেন স্মিথ। পরে অধিনায়ক স্মিথ ও সহ অধিনায়ক ওয়ার্নার পদত্যাগ করেন। তাদের আজীবন নিষিদ্ধ করতে পারে আইসিসি।
এছাড়া পৃথকভাবে অসি ক্রিকেটারদের নিয়ে তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়াও।




