খেলা

স্মিথের খেলার সব জিনিস ফেলে দিলেন বাবা

বল টেম্পারিংয়ের দায়ে নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ছেলের এমন শাস্তি মেনে নিতে পারেননি স্মিথের বাবা পিটার। তাই ক্ষোভ-দুঃখে স্মিথের ক্রীড়া সামগ্রী বাড়ির গ্যারেজে ফেলে দেন পিটার।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সেভেন নিউজ’ নামে একটি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে স্মিথের সব ক্রীড়া সামগ্রী গাড়ির গ্যারেজে ফেলে দিচ্ছেন পিটার, আর বলছেন, ‘সে ঠিক হয়ে যাবে, সে লড়াই করবে, সে লড়াই করবে।’
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। সেটি ভিডিও ফুটেজের মাধ্যমে সহজেই ধরে ফেলেন ম্যাচ পরিচালনাকারীরা। কিন্তু এ কাণ্ড আড়াল করেনি অস্ট্রেলিয়া। ওই দিনই সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের কথা অকপটে স্বীকার করেন ব্যানক্রফট। তাতে সায় দেন পাশেই বসে থাকা স্মিথও।

সংবাদ সম্মেলনে ছেলের পাশেই ছিলেন বাবা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button