slider
স্মার্ট বাংলাদেশ গড়তে যুবদের স্মার্ট হতে হবে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই শ্লোগানে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ কোর্স।
সোমবার সকালে এ কাযর্ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম।
জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক অলকা প্রভা দে’র সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর ড. এস.এম রবিউল হাসানসহ অনেকেই ।
কম্পিউটার বেসিক এন্ড আইসটি এপ্লিকেশন, ইলেকট্টনিক্স, ইলেকট্টিক্যাল এন্ড হাইজ ওয়্যারিং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরিসহ বিভিন্ন বিষয়ে আবাসিক প্রশিক্ষণ কোর্সে ১৭০ জন যুবক-যুবতী অংশ নিয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম, স্মার্ট বাংলাদেশ গড়তে যুবদের দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতি স্মার্ট হবে।




