স্মরণে বরণে মানিকগঞ্জের শহীদ বুদ্ধিজীবী গ্রন্থ প্রকাশনা উৎসব

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : “চেতনে মননে বঙ্গবন্ধু” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে স্মরণে বরণে মানিকগঞ্জের শহীদ বুদ্ধিজীবী গ্রন্থ প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের বিপ্লবী আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম পিপি’র সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ও লেখক ড.মহিউদ্দিন জাহাঙ্গীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বইয়ের মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি ও গবেষক ড.কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.রেজাউল করিম। অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ পরিবারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা বাবু সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী, অধ্যাপক জগদীশ চন্দ্র মালো প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জের মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিস্তৃত গবেষণা দরকার। সেখানে দাড়িয়ে মুক্তিযুদ্ধ পাঠ ও গবেষণা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালামের পৃষ্ঠপোষকতা নিয়ে একজন কলেজ শিক্ষক ড.মহিউদ্দিন জাহাঙ্গীর বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বিশাল তথ্যভান্ডার খুলে দিয়ে গবেষণাকে আরও শানিত করতে সহযোগিতা করলেন।
অনুষ্ঠানে সকলেই বঙ্গবন্ধুর আদর্শে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত চেতনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



