রাজনীতিশিরোনাম

স্বৈরাচারী মহাজোট সরকারের পদত্যাগের দাবীতে সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আজ বেলা ১২টায় পল্টন মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কমরেড শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তগণ ব্যর্থ মহাজোট সরকারের পদত্যাগের লক্ষ্যে গণআন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তাগণ ভারতের সাথে সম্পাদিত সকল অসম চুক্তি ও সমঝোতা স্মারক বাতিলসহ সকল গুম খুনের গডফাদারদের চিহ্নিত করে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদ জানানো হয়। বক্তগণ অবিলম্বে পাটকল বন্ধ ঘোষণার নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে স্বাস্থ্যখাতের দুর্নীতি লুট-পাট বন্ধের আহ্বান, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্বাস্থ্য অধিদফতরের জড়িত আমলাদের বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে ৫ ভাগ শোষক লুটেরার বিরুদ্ধে ৯৫ ভাগ শ্রমিক কৃষক সাধারণ জনগণের মুক্তির লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ঘোষণা করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা কমরেড রুবেল শিকদার, বিশিষ্ট শ্রমিকনেতা রফিকুল ইসলাম পথিক প্রমুখ। খবর বিজ্ঞতির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button