sliderস্থানিয়

স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ এর মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর মানিকগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার একঝাঁক তরুণ ব্যক্তিদের নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল-আমিন এম তাওহীদ ও সাধারণ সম্পাদক নুরনাহার হোসেন মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদন করেন।

মানিকগঞ্জ জেলা কমিটিতে-মাহবুব আলম রাসেল’কে সভাপতি ও আব্দুল আল মামুন’কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

মানিকগঞ্জ জেলা কমিটিতে উল্লেখযোগ্য পদ হল, সহ-সভাপতি-মামুন মিয়া পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক-মো.নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জহির মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুর রউফ,প্রচার সম্পাদক কবি আল মামুন,অর্থ সম্পাদক জুয়েল হোসেন জনি ও ১নং কার্যকরী সদস্য মো. শাহ আলম প্রমুখ।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ-এর নবগঠিত মানিকগঞ্জ জেলা কমিটির অনুমোদন পুর্বক সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল-আমিন এম তাওহীদ সাধারন সম্পাদক নুরনাহার হোসেন’সহ সকল কেন্দ্রীয় ও বিভাগীয় এবং সকল জেলা-উপজেলার নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সহযোদ্ধাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button