sliderস্থানিয়

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দল।

গতকাল শনিবার (১০) জানুয়ারি সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মিছিল করার সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ‘মুসাব্বির ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’— আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে, ফাঁসি চাই ফাঁসি চাই সন্ত্রাসীদের ফাঁসি চাই স্লোগানে নেতাকর্মীদের মধ্যেও সংহতি লক্ষ্য করা যায়।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর সভাপতিত্বে।
বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু প্রমুখ।
এ ছাড়া উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেনজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button