রাজনীতিশিরোনাম

স্বাধীন কমিশন গঠন করে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করুন-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

স্বাধীন কমিশন গঠন করে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ, বিশসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক প্রভাবের বাইরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানের হত্যার নিরপেক্ষ ও বিশ^াসযোগ্য তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তিনি ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিশ^াসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। তিনি ক্রসফায়ার কেন্দ্রীক বাণিজ্যের সমগ্র ঘটনারও নিরপেক্ষ ও বিশ^াসযোগ্য তদন্তের দাবি জানান।
তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থার জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকরি রাষ্ট্রে পর্যবসিত হবে।
তিনি বলেন, করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও সরকার চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছেই খাদ্য, ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌঁছেনি। এবারকার দীর্ঘস্থায়ী বন্যা দুই-আড়াই কোটি মানুষকে আরো একবার বিপর্যস্ত করে দিয়েছে। তিনি অনতিবিলম্বে কৃষি পুনর্বাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ, অসহায় পরিবারসমূহের গৃহনির্মাণ এবং কৃষি উৎপাদন সচল করতে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে নগদ অর্থ সহায়তা প্রদানেরও আহ্বান জানান।
তিনি বলেন, করোনার ভয়াল থাবা যখন সারাদেশে বিস্তৃত তখন বিস্ময়করভাবে করোনার পরীক্ষা কমিয়ে দেয়া হয়েছে। সরকারের প্রচারসর্বস্ব সন্তুষ্টি সংক্রমনের বিপদ আরো বাড়িয়ে তুলছে। দেশে মহামারীতে আরো দীর্ঘায়িত করছে। তিনি বলেন, সরকারের আত্মঘাতি পদক্ষেপের কারণে করোনা পরীক্ষায় মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। নিজেদের ব্যর্থতার কারণে সবকিছু খুলে দেওয়ায় মানুষও আরো বেপরোয়া। দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে। যে কারণে সংক্রমন নিয়েই হাজার হাজার মানুষ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই নৈরাজ্যিক পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সমন্বিত ও কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, শাহাদাৎ হোসেন খোকন, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর নেতা আবুল কালাম, জোনায়েত হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন, করোনা মহামারী ও বন্যাদুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতা ও অকার্যকারীতায় মানুষের দুর্ভোগ-দুর্গতি চরমে উঠেছে। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না। তিনি দেশ ও মানুষকে রক্ষায় গণউদ্যোগ জোরদার করারও আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button