আন্তর্জাতিক সংবাদশিরোনাম

স্বাধীনতা চেয়ে স্কটল্যান্ডে ব্যাপক বিক্ষোভ

যুক্তরা্জ্য হতে স্বাধীন হওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার স্কটিশ। শনিবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে রাজপথে নেমে আসেন তারা। ব্রেক্সিট নিয়ে জটিলতা নতুন করে স্বাধীনতার বিষয়টি সামনে এসেছে সেখানে। বয়টার্স।
স্কটিশ ন্যাশনাল পার্টি এ বিক্ষোভের আয়োজন করে। স্বাধীনতাপন্থি এ দলটির দখলে রয়েছে প্রাদেশিক পরিষদের প্রায় অর্ধেক আসন। রবিবার এ দলের বার্ষিক সম্মেলনকে ঘিরে বিক্ষোভের আয়োজন করা হয়।
২০১৬ সালের ব্রেক্সিট ভোটের সময় ইউরোপ ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছিল স্কটল্যান্ডের জনগণ। কিন্তু ব্রিটেন ভোট দেয় বেরিয়ে যাওয়ার পক্ষে। এ নিয়ে এখন জটিলতা চলছে। বেক্সিট পরবর্তী ‍যুক্তরাজ্যে স্কটল্যান্ডের অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়।
এর আগে যুক্তরাজ্য হতে স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে ২০১৪ সালে গণভোটের আয়োজন করা হয়। এতে স্বাধীনতার বিরোধিতাকারী জয় পায়। শনিবার বিক্ষোভের সময় ব্রিটেনের পতাকা নিয়ে পাল্টা বিক্ষোভ দেখায় তারাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button