
আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ঘোষণাপত্রের বাস্তবায়নে কোন রাজনৈতিক দলের উদ্যোগ নেই। তিনি আজ আমার বাংলাদেশ পার্টি শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।
আজ বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আহবায়ক জনাব শাহজাহান মল্লিকের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব মোকসেদুর রহমান হীরার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক,সাবেক সচিব সাবেক এমবিআর চেয়ারম্যান জনাব এ এফ এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও জামালপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক মাহবুবুল আলম।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি হারুন জেলা নি সরকার, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা আহবায়ক জোবায়দুল ইসলাম বাবু, অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরু, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ খলিলুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ সারোয়ার বাহাদুর লাল, সাইফুদ্দিন অ্যাডভোকেট সুন্দর আলী, এডভোকেট মোঃ শাহজাহান আলামিন তালুকদার,আনোয়ার হোসেন।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, স্বাধীনতার ৫২ বছরেও স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয়নি।কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে এই মূলনীতির উল্লেখ নেই। এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই মূলনীতির বাস্তবায়ন করবে। একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দলীয় গঠনতন্ত্রেই উন্নত গণতন্ত্রের চর্চার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে সচেষ্ট এবি পার্টিকে সহযোগিতার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এবি পার্টি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ মহোবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী, সালামত উল্লাহ খান, জেলা যুব পার্টির আহবায়ক এস এম শাহাদত হোসেন শিবলু শিবলু, ডাক্তার রায়হান ইসলাম বিদ্যুৎ,, শাখাওয়াত হোসেন বাবু, মোহাম্মদ আলম, হৃদয়জীবন রহমান তৈবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর বিজ্ঞপ্তির।




