অর্থনৈতিক সংবাদশিরোনাম
স্পেনে তবু কাজের অনুমতি!

নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার আগেই স্পেন সরকার নির্দিষ্ট কিছু সেক্টরে কাজের অনুমতি দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা উপেক্ষা করে দেশটি কলকারখানা এবং নির্মাণখাতের কর্মীদের কাজের অনুমতি দিচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শনিবার সন্ধ্যায় স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা সাংবাদিকদের বলেন, দেশজুড়ে লকডাউন থাকলেও মানুষকে শুধু খাবার কিনতে এবং কাজের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা এখনো ভয়ংকর পরিস্থিতির ভেতর আছি।’
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকা, ইতালির মতো মৃতের সংখ্যায় পাল্লা দিচ্ছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।
স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তারা বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সব সিদ্ধান্ত নিচ্ছেন।




