খেলাশিরোনাম

স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

নানা জল্পনা আর গুঞ্জনের অবসান হলো অবশেষে। স্থগিতই হয়ে গেল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
এ বছর ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-টোয়োন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। সোমবার আইসিসি এই ঘোষণা দেয়।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সিদ্ধান্ত নিয়েছে ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ করোনাভাইরাসের কারণে স্থগিত করার।’
বেশ ক’মাস ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ার গুঞ্জন ছিল। করোনা প্রকোপের মাঝে ১৬টি দেশ নিয়ে একটি আসর আয়োজন বেশ কঠিনই। কিছুদিন আগে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষেও এই বাস্তবতার কথা তুলে ধরা হয়।
তবে আইসিসি সব ধরনের সম্ভাবনা যাচাই-বাছাই করতে সময় নিচ্ছিল। অবশেষে তারা এই বৈশ্বিক ক্রিকেট আসর স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
স্থগিত হওয়া এই আসর হবে আগামী বছর অক্টোরে। পরের ২০২২ সালে হবে আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
এদিকে এদিনের বৈঠকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভারতে মার্চে-এপ্রিলে এই আসর বসার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে নভেম্বরে। বাছাই পর্বের জন্য সময় রাখতেই এই সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button