শিরোনাম

স্ত্রী করোনামুক্ত, শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা খোরশেদের

নারায়ণগঞ্জে করোনা বীর উপাধি পাওয়া সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনামুক্ত হয়েছেন। অপর দিকে খোরশেদের শরীরে এখনো করোনাভাইরাস রয়েছে। দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর তার রেজাল্ট পজেটিভ আসে।
শুক্রবার বিকেলে তাদের ওই পরীক্ষার ফলাফল আসে। এর আগের দিন তাদের নমুনা সংগ্রহ করা হয়। লুনার ফুসফুস আক্রান্তের কারণে আরো কয়েকদিন স্কয়ার হাসপাতালে ভর্তি থাকতে হবে।
এ বিষয়ে শুক্রবার বিকাল ৬টায় কাউন্সিলর খোরশেদ দেশ রূপান্তরকে বলেন, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে আমার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনামুক্ত হয়েছে। তবে আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি বলেন, যার কথা না বললে আমি অকৃতজ্ঞ হব। এমপি শামীম ওসমান যিনি আমাকে ফোন দিয়ে আমার স্ত্রীর জন্য স্কয়ারে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, আজ পর্যন্ত ৭২টি লাশ দাফন করেছে আমাদের টিম। সুস্থ হয়ে আবার মানুষের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ। যতদিন সুস্থ ও বেঁচে আছি এই করোনায় ও করোনার বাইরে সব সময় মানব সেবা করার তৌফিক যেন আল্লাহ দেন। সেই প্রার্থনা করি।
করোনাকালে মানবিক কাজ ও লাশ দাফন করে দেশ-বিদেশে পরিচিতি পাওয়া কাউন্সিলর খোরশেদ গত ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন। এর আগে গত ২২ মে করোনা আক্রান্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button