স্ত্রীর স্বীকৃতি পেতে ছেলের বাড়িতে অনশনরত তরুণী

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে উপজেলার বিদ্যানন্দে স্ত্রীর স্বীকৃতি পেতে ছেলের বাড়িতে ছয়দিন থেকে অনশনরত তরুণী। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র সবুজ মিয়ার বাড়িতে অনশন করছে মরিয়ম আক্তার নামের এক তরুণী। মরিয়ম আক্তার ঢাকা জেলার দোহার থানার নারিশা মইতপাড়া গ্রামের আরশেদ ব্যাপারী ও রোকেয়া দম্পতির মেয়ে।
গত সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং সকালে মরিয়ম আক্তার সবুজের বাড়িতে এলে সবুজ বাড়ি থেকে পালিয়ে যায়। শুক্রবার রাতে মেয়েটিকে বিভিন্ন সময় বিভিন্নখানে বন্দি রেখে জোরপূর্বক ঢাকায় পাঠানোর জন্য সবুজের মা শিউলি বেগম চিলমারীতে ঢাকাগামী বাসে তুলে দেয়। মরিয়ম আক্তার কুড়িগ্রামের ত্রিমোহনীতে বাস থেকে নেমে আবারও সবুজের বাড়িতে চলে আসে। সবুজের মা মরিয়ম আক্তারকে বাড়িতে প্রবেশ করতে না দিলে স্থানীয় সাংবাদিকের সহযোগীতায় বাড়িতে প্রবেশ করে।



