অপরাধউপমহাদেশ

স্ত্রীর নগ্ন ভিডিও অনলাইন বন্ধুকে পাঠিয়ে গ্রেফতার যুবক

পর্ন-আসক্তি যে কতটা বিকৃত আকার ধারণ করতে পারে ফের তার প্রমাণ মিলল। নিজের স্ত্রীর নগ্ন ভিডিও অনলাইন-বন্ধুর কাছে পাঠিয়ে গ্রেফতার ভারতের একটি ডিজিটাল মার্কেটিং সংস্থার ২৮ বছরের কর্মী। গত বৃহস্পতিবার সাইবারাবাদের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আকুলা কৃষ্ণ চৈতন্য নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্কাইপ-এর মাধ্যমে অনলাইন বন্ধুর কাছে স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও পাঠাচ্ছিল সে।
সাইবার ক্রাইম পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করে চৈতন্যের স্ত্রী। তিনি জানিয়েছেন, স্বামীর মোবাইল জোর করে কেড়ে তিনি দেখতে পান যে, সেখানে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ও গোসলের ভিডিও রয়েছে, যেগুলো স্কাইপের মাধ্যমে লাইভ শেয়ার করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, চৈতন্য পর্ন-আসক্ত। সে পর্ন সাইটগুলোতে নিয়মিত সেক্স চ্যাট করত। প্রায় ২০ দিন আগে চ্যাটরুমে চেন্নাইয়ের শ্রীমানের সঙ্গে চৈতন্যর অনলাইনে পরিচয় হয়। তারা একে অপরের স্কাইপ আইডি শেয়ার করে। গত ১১ জুন সে নিজের ফোন নম্বর ব্যবহার করে একটি স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করে এবং শ্রীমানের সঙ্গে চ্যাট শুরু করে। নিজেদের সম্পর্কে জানার পর তারা নিজেদের স্ত্রীর অর্ধনগ্ন ও নগ্ন ছবি শেয়ার করার বোঝাপড়া করে।
তারপর থেকে চৈতন্য বিভিন্ন সময়ে স্ত্রীর ছবি তুলতে শুরু করে এবং সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সময় তা শ্রীমানের সঙ্গে লাইভ শেয়ার করতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, ১৫ মাস আগে বিয়ে হয়েছে চৈতন্যর। বিয়ের প্রথম থেকেই সে তার স্ত্রীকে নিগ্রহ করতে শুরু করে। স্ত্রীর অজান্তেই তার ছবি ও ভিডিও তোলে চৈতন্য। নিজের মোবাইল কখনোই স্ত্রীকে দেখতে দিত না সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button